যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোরকা ব্যবসায়ীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
বোরকা ব্যবসায়ীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর থেকে প্রাইভেটকারে করে যশোরে আসার পথে রোরকা ব্যবসায়ী এক নারী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। পরিচিত এক ব্যক্তিসহ তিনজনের সাথে গত শনিবার (৪ জুলাই) রাতে তিনি প্রাইভেটকারে করে আসছিলেন।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ওই নারীর ভাষ্য, তার বাড়ি নারায়ণগঞ্জে। গাজীপুরের নানা পরিচয়ের এক ব্যক্তির সাথে তিনি বোরকার ব্যবসা করেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি পরিচিত ওই নানাসহ অজ্ঞাত পরিচয় আরো দুই ব্যক্তির সাথে যশোরে বেড়ানোর উদ্দেশে গাজীপুর থেকে প্রাইভেটকারে করে রওনা হন। পথে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এরপর ভোর ৫টার দিকে তারা তাকে যশোরে এনে রেখে চলে যান।

কাজী বাবুল হোসেন আরো জানান, রোববার (৫ জুলাই) বিকেলে কোতয়ালি থানায় এসে ওই নারী এ বিষয়ে অভিযোগ করেন। অসুস্থ থাকায় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসান কবির বাপ্পি বলেন, পুলিশ এক নারীকে হাসপাতালে ভর্তি করেছে। বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)