স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা অভিযানে এসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের দাবি করেছে র্যাব।
আটককৃতরা হলো, ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা আক্তার জলি (৩১) এবং যশোর শহরতলী শেখহাটি মসজিদ মোড়ের মৃত ইউসুফ আলীর ছেলে সুলতান হোসেন (২০)।
র্যাব জানায়, যশোরে রূপসা পরিবহনের একটি বাসের ভেতর থেকে ফেনসিডিলের বিকল্প ৪০ বোতল এস্কাফ কফ সিরাপসহ মঞ্জুয়ারা আক্তার জলি (৩১) কে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের নায়েব সুবেদার মো. এমদাদুল হক কোতয়ালি থানায় মামলা করেছেন।
অন্যদিকে যশোর ডিবি পুলিশের এসআই সামিউল ইসলাম জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরতলীর শেখহাটি মোল্লাপাড়া থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান হোসেন (২০) কে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।