যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে ‘পেশাদার ডাকাত’ গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৪:০১ পিএম
মহম্মদপুরে ‘পেশাদার ডাকাত’ গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রিপন ফকির (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে; যাকে পেশাদার ডাকাত বলা হচ্ছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন ফকির ফরিদপুর জেলার সালথা থানার বাংকরাইল (বারইখোলা) গ্রামের মো. কেরামত ফকিরের ছেলে।

পুলিশ বলছে, মহম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার (নম্বর-৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) এসআই গাজী ইকবাল হোসেন তদন্তকালে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপন ফকিরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, রিপন ফকির একজন দাগি অপরাধী। তার বিরুদ্ধে ফরিদপুর, বোয়ালমারী ও মাগুরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি, সালথা ও মাগুরার বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম শামিম আহমেদ জানান, গ্রেপ্তার আসামি একজন পেশাদার ডাকাত এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)