খুলনা অফিস
ছবি: রূপক ছবি
খুলনা মহানগরী সদর থানার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার তিন নম্বর সড়কের সাততলা এক ভবনের সামনে থেকে বস্তাবন্দী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, সিআইডির ক্রাইম সিন (এক্সপার্ট) টিম আলামত সংগ্রহ করেছে।
তবে, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআই সদস্যরা এ বিষয়ে কাজ করছেন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে লাশটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।