যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগ এনে বাচ্চু বিশ্বাস (২৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

বাচ্চু যশোর সদরের ক্ষিতিবদিয়া মধ্যপাড়ার রওশন আলী বিশ্বাসের ছেলে।

তার মা সেলিনা বেগম চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলাটি করেছেন।

আসামিরা হলো, একই গ্রামের এনামুলের দুই ছেলে রাসেল হোসেন ও রায়হান, মোস্তাক সরদারের ছেলে আল আমিন এবং আবু বক্কারের ছেলে মফিজুর রহমান।

এজাহারে সেলিনা বেগম উল্লেখ করেন, তার ছেলে বাচ্চুর চুড়ামনকাটি বাজারে মুদিখানার দোকান আছে। আসামিরা মাদক ব্যবসায়ী। তারা এলাকার পরিবেশ নষ্ট করছে। এই মাদক ব্যবসার প্রতিবার করে তার ছেলে বাচ্চু। এতে ক্ষিপ্ত হয় আসামিরা। গত ২ জুলাই ক্ষিতিবদিয়া বাজারের একটি বন্ধ চায়ের দোকানের সামনে বাচ্চু দাঁড়িয়ে ছিলেন। সে সময় আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে আহত বাচ্চুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চু কিছুটা সুস্থ হওয়ার পর তিনি মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)