যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খালাতো ভাইয়ের বিরুদ্ধে প্রবাসীর ব্যভিচারের মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৯:০০ পিএম
খালাতো ভাইয়ের বিরুদ্ধে প্রবাসীর ব্যভিচারের মামলা

চৌগাছায় স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে খালাতো ভাই মাসুদ রানা সোহেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক প্রবাসী।

বৃহস্পতিবার যশোরের চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের নান্নু হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।

আসামি মাসুদ রানা সোহেল একই উপজেলার আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, প্রায় ১৮ বছর আগে মুসলিমা খাতুনকে বিয়ে করেন নান্নু হোসেন। তাদের দুই সন্তান রয়েছে। ২০২৪ সালে নান্নু হোসেন স্ত্রী সন্তানদের চৌগাছায় ভাড়া বাড়িতে রেখে সংসারে সুখ-সাচ্ছন্দ্যের জন্যে বিদেশে যান। তিনি নিয়মিত স্ত্রীর কাছে সংসার পরিচালনার জন্য অর্থ পাঠাতেন। বিদেশে থাকাকালে তিনি জানতে পারেন, খালাতো ভাই মাসুদ রানা সোহেলের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। পরে তার স্ত্রী দুই সন্তানকে নানাবাড়ি পাঠিয়ে দেন। বর্তমানে আসামি মাসুদ রানা সোহেলের সাথে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছেন।

কাউকে না জানিয়ে নান্নু দেশে ফিরে চৌগাছার ভাড়া বাড়ির মালিকের কাছে ও ঝিকরগাছায় গিয়ে তার স্ত্রীর সন্ধান পান। এরপর মুসলিমা খাতুন নগদ টাকা ও গহনা নিয়ে তার বাবার বাড়ি চলে যান।

আসামি তার স্ত্রীর বৈবাহিক পরিচয় জানার পরও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস ও শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্যভিচারের অপরাধ করায় তিনি আদালতে মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)