যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে ইয়াবাসহ তরুণকে গ্রেপ্তারের দাবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৫:০২ পিএম
মহম্মদপুরে ইয়াবাসহ তরুণকে গ্রেপ্তারের দাবি

মাগুরার মহম্মদপুর উপজেলার রাড়িখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দশ পিস ইয়াবাসহ স্বাধীন মোল্যা (২০) নামে এক তরুণকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাড়িখালী বাজারের ঈদগাহ রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বাধীন বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, রাড়িখালী বাজার-সংলগ্ন ঈদগাহ রাস্তার ওপর মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্বাধীনকে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে দশ পিস ইয়াবাসহ স্বাধীন নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)