যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় 'অনলাইন জুয়াড়ি চক্রের এজেন্ট' আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৫:২০ পিএম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৫:৩৮ পিএম
মাগুরায় 'অনলাইন জুয়াড়ি চক্রের এজেন্ট' আটক

মাগুরা শহরে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার ভোররাত ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকা থেকে নয়নকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইনের আওতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মাহামুদ জানান, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সার্ভার, ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন। এছাড়া অনলাইনের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দেশে-বিদেশে বিভিন্ন মাধ্যমে প্রায় তিন কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)