যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোর হিসেবে পরিচিত ‘স্পাইডার শামীম’ এবার স্ত্রীসহ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৮:৫৪ পিএম
চোর হিসেবে পরিচিত ‘স্পাইডার শামীম’ এবার স্ত্রীসহ আটক

চোর হিসেবে পরিচিত শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে ফের আটক করেছে পুলিশ। এসময় তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকেও আটক করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে পুরাতন কসবা ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে শেখহাটি জামরুলতলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক শামীম যশোর শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।

শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক স্বামী-স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২৪ জুন ভোরে কাজীপাড়া আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়ির বাথরুমের এক্সহস্ট (অ্যাডজাস্ট) ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে এক চোর। এরপর ওই ঘর থেকে একটি ল্যাপটপ, চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।

এ ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলাম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ শামীমকে শনাক্ত করে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে প্রথমে শামীমকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টির কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। একই সঙ্গে স্বর্ণালঙ্কার বিক্রির ৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক স্বামী-স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়,  এরআগে শামীম একাধিকবার আটক হয়েছেন । এমনকি পুলিশ অফিসারের তিনতলার বাড়িতে চুরির ঘটনার সাথেও তার সম্পৃক্ততা পাওয়া যায়। তাকে একাধিকবার আটক ও তার কাছথেকে চোরাই সোনাও উদ্ধার করা হয়। তিনি কারাগারে কয়েকদিন আটক থেকে জামিনে বের হয়ে ফের একই কর্মকান্ডে জড়িয়ে পড়েন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)