যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে তিন মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৩:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৪:১৯ পিএম
অভয়নগরে তিন মাদকসেবীর কারাদণ্ড

যশোরের অভয়নগরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের মতিন দাসের ছেলে মঙ্গল দাস (২৬), ধোপাদী গ্রামের সুমন রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯) এবং সমসপুর গ্রামের মহির উদ্দিন ফকিরের ছেলে বিল্লাল হোসেন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চলিশিয়া মোড় থেকে এক পিস ইয়াবাসহ মঙ্গল দাসকে আটক করা হয়। এছাড়া ধোপাদী গ্রামে নিজ বাড়িতে মাতলামি করার অপরাধে আব্দুল্লাহ আল মামুন এবং একই অপরাধে সমসপুর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মঙ্গল দাসকে ছয় মাস, আব্দুল্লাহ আল মামুনকে এক মাস এবং বিল্লাল হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে আটক তিন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন