যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ ফের আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৯:২৯ পিএম
সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ ফের আটক

যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী ইমন ওরফে ‘ভাগনে ইমন’কে ফের আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ‘ভাগনে ইমন’-এর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

এর আগে, গত ১২ জুন শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পুরনো ভবন-সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোমবাতি ও হারিকেন নিয়ে বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ভাগ্নে ইমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, বিস্ফোরণের একাধিক অভিযোগ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন