যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘কিশোর গ্যাং’ চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৮:১৪ পিএম
যশোরে ‘কিশোর গ্যাং’ চক্রের দুই সদস্য আটক

যশোরের শংকরপুর এলাকা থেকে একটি চাকুসহ কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পূর্ব বারান্দীপাড়ার মাসুদুর রহমানের ছেলে শাওন হোসেন এবং অপরজন একই এলাকার এক কিশোর। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপুরে তারা জানতে পারেন, কয়েকজন কিশোর প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।

তাদের দেহ তল্লাশি করে শাওন হোসেনের কাছ থেকে একটা বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে শাওনকে কারাগারে এবং অপর কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন