যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় হেমায়েত বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৭:৪৭ পিএম
সাতক্ষীরায় হেমায়েত বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে কথিত ‘হেমায়েত বাহিনী’র বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও মৎস্যঘের দখল এবং সরকারি কর্মচারীকে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুদলী গ্রামের নাজমিন সুলতানা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সৈয়দ হেমায়েত আলী ছোট (বাবু) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।

তিনি দাবি করেন, চলতি বছরের ১ জানুয়ারি নাজমিনের ছোট বোন ও সরকারি পরিবার কল্যাণ সহকারী তানিয়া সুলতানাকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

এছাড়া সাবেক সেনাসদস্যের পরিবারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগেও আরেকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কালিগঞ্জ থানার এসআই জহির রায়হানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন