যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুবদলনেতা রুবেল হত্যায় চারজনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৯:১৯ পিএম
যুবদলনেতা রুবেল হত্যায় চারজনের নামে মামলা

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় যুবদলনেতা রুবেল হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের স্ত্রী হাজেরা খাতুন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মামলার প্রধান আসামি বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুড়া গ্রামের রাব্বি। তবে অন্য আসামিদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত সোমবার বেলা সোয়া ১১টার দিকে খাজুরা তেলপাম্প সংলগ্ন ট্রাকের ওজন মাপার স্কেল কেন্দ্রের সামনে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বিসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন রুবেল হোসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন