যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ১৩ লাখ টাকার মাদকসহ চারজনকে আটকের দাবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৮:৪২ পিএম
মহেশপুরে ১৩ লাখ টাকার মাদকসহ চারজনকে আটকের দাবি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ ইনজেকশনসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামে চিহ্নিত মাদক কারবারি ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস ভারতীয় অবৈধ ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

উদ্ধার করা আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি মেহেদী হাসান বলেন, মাদক, মানবপাচার ও সীমান্তপথে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে মহেশপুর থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সীমান্তকে অপরাধমুক্ত রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন