লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সাত পিস ইয়াবাসহ একজন কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার বিকেলে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার শ্যামলী পরিবহন কাউন্টার থেকে আরাফাতকে (৩১) ইয়াবাসহ আটক করে।
পরে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার হোসেন আটক আরাফাতকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন। একইসাথে জব্দকৃত ইয়াবা জনসম্মুখে ধ্বংস করা হয়।
আটক আরাফাত লোহাগড়া পৌর শহরের গোপীনাথপুর এলাকার ছত্তার শেখের ছেলে।