যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুকুরে ডুবে খুলনায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৭:৪৭ পিএম
পুকুরে ডুবে খুলনায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

গোসল করতে পুকুরের পানিতে ডুবে মারা গেল খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র  শাহেদ মাহমুদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল এ খবর নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থী শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবনী ইউসিবিএল ব্যাংকে কর্মরত। তারা সিএন্ডবি কলোনিতে বসবাস করতেন।

ঘটনার সময় পিতা আব্দুর রহমান ও বড় ভাই শাকের শাকের মাহমুদ (পাবলিক কলেজের ১০ম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।  

ওসি অনিমেষ মন্ডল জানান, শিক্ষার্থী শাহেদ মাহমুদ সাঁতার জানতো। সে গোসল করার জন্য তার বাবাকে বলে বাসা থেকে বের হয়। লুঙ্গি পরা অবস্থায় পুকুরে লাফিয়ে পড়ে সে আর ওঠেনি। পরে তার লাশ ভেসে ওঠে। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই, এ কারণে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।

এদিকে, বৃহস্পতিবার বাদ আসর দারুসসালাম জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)