যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বিক্রয় কর্মী হতাহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০২:০০ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০২:৫১ পিএম
যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বিক্রয় কর্মী হতাহত

যশোরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হক বিস্কুট কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। তার নাম রুবেল (৩০)। এ দুর্ঘটনায় তার সহকর্মী হুমায়ুন কবির (৪০) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে শহরের কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল ঝিনাইদহের শৈলকূপার বাসিন্দা এবং আহত হুমায়ুন কবির সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা উভয়েই ‘হক বিস্কুট কোম্পানি’তে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রুবেল ও হুমায়ুন মোটরসাইকেলে করে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। সংঘর্ষের তীব্রতায় দুর্ঘটনায় একজনের কোমর থেকে নিচের অংশ এবং অপরজনের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তখনই জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল মামুন জানান, দুজনেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সে কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই রুবেলের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় চালককে শনাক্ত ও গাড়িটি জব্দের জন্য পুলিশের অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)