যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৩:১৮ পিএম
ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে সভায় দিবসটি সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিকরগাছার সন্তান শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

এ ছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, সুসমন্বয় এবং সকলের সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)