যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লতিফিয়া কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৭:৫৪ পিএম
লতিফিয়া কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, স্বাধীনতা-চেতনার পুনর্জাগরণ এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল।

আলোচনা করেন মাদরাসা অধ্যক্ষ ড. রুহুল আমিন খান, অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাই, মাওলানা আব্দুল কাইউম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল গনি, প্রভাষক আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, এস. এম. নাসিরুল ইসলাম, আরিফুল ইসলাম, নাসরিন সুলতানা চুমকি,মোছা. মোর্শেদা আক্তার, অনুপমা রায় এবং রোদেলা ইসলাম।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ আবু সাইদকে নিয়ে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী সানজিদা ইসলাম জুই অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)