যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০১:৩৮ এ এম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০১:৫৬ এ এম
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া কুমারখালীতে ট্রাকচাপায় আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে চড়াইকোল রেলগেট এলাকায় কুষ্টিয়াগামী দ্রুতগতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নোমান নামে একজন নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)