যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:৩৫ পিএম
শ্যামনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শ্যামনগর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়েপড়া দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন জরুরি। এ ধরনের সহায়তা উপকারভোগীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক বৈষম্য কমাতে ভূমিকা রাখে।

পরে প্রধান অতিথি ড. মনিরুজ্জামান উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)