যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গৃহবধূ সুরাইয়া হত্যামামলার আসামিদের গ্রেপ্তার দাবি স্থানীয়দের

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:৫৮ পিএম
গৃহবধূ সুরাইয়া হত্যামামলার আসামিদের গ্রেপ্তার দাবি স্থানীয়দের

গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন নিহতের মা আম্বিয়া বেগম, ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ইউপি সদস্য মো. হিসাম উদ্দীন, ইউপি সদস্য মো. ইমদাদুল হক মল্লিক, মো. জাকির হোসেন প্রমুখ।

গত ২ আগস্ট দুপুরে করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণ শ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হন গৃহবধূ সুরাইয়া বেগম (২৮)। হত্যাকাণ্ডের পর জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

এ ঘটনায় ৩ আগস্ট নিহতের ভাই জিয়াউর রহমান বাদী হয়ে জসিমসহ তার বাবা মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

কিন্তু এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে পুলিশ আটক না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ার করা হয়।

সমাবেশশেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)