পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ-অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাইমেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
২০২৫-২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলার ২০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীকে সেলাইমেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তিকে ভ্যান দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. জিএম আসাদুল হক এবং জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।