বাগেরহাট প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় আলোচনা সভা ও জুলাই আন্দোলনের বীরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের পক্ষ থেকে জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী ২টি পরিবার এবং ৩ জন জুলাই যোদ্ধার পরিবারকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।