যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, উদ্ধার ১, অপরজন নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১১:১১ পিএম
পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, উদ্ধার ১, অপরজন নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন দেখতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজনকে জীবিত উদ্ধার করলেও অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নদরি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নদীতে পড়ে যাওয়া দুই শিশু হলো— ভুরকাপাড়ার ইজাজুল মণ্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) এবং ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)।

জানা গেছে, নূরিয়া খাতুন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকা থেকে তার নানার বাড়ি দৌলতপুর উপজেলার ভুরকা পাড়ায় বেড়াতে আসে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে পদ্মা নদীর ভাঙন দেখতে যায়।

নদীর তীরে দাঁড়িয়ে ভাঙন দেখার সময় হঠাৎ তাদের দাঁড়িয়ে থাকা অংশের মাটি ধসে নদীগর্ভে চলে যায়। এতে নূরিয়া ও জামিলা নদীতে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে নদীর তীব্র স্রোতের কারণে নূরিয়া খাতুন নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও নদীর গভীরতার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)