যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেবহাটায় জামায়াতের সমাবেশ-গণমিছিল

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৮:৩৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেবহাটায় জামায়াতের সমাবেশ-গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেবহাটায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে সখিপুর মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মধ্যদিয়ে জনগণ যে গণরায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার সাহস না পায়।

তিনি আরোও বলেন, জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে বিচারের বাইরে থাকতে না পারে। ন্যায়বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ বাড়ানোরও আহ্বান জানান তারা।

অন্যান্য বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। তারা রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনের শাসনের মাধ্যমে সকল অপরাধীর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা গণমিছিল বের করেন। মিছিলটি দেবহাটার সখিপুর মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ ও গণমিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সমাবেশে অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)