যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় ১৯ স্থাপনা অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:০০ পিএম
শৈলকুপায় ১৯ স্থাপনা অপসারণ

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমি থেকে ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার শেখপাড়া-লাঙ্গলবান্ধ (আর-৭১৬) জেলা সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।

ঝিনাইদহ সওজ সূত্রে জানা যায়, শেখপাড়া-লাঙ্গলবান্ধ জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি মৌজায় অধিগ্রহণকৃত ২.২৮৬ একর জমির ওপর নির্মিত ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান এবং সার্ভেয়ার মো. সোহেল রানাসহ সওজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, আনসার ও শৈলকুপা থানা পুলিশের একটি দল।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, শেখপাড়া-লাঙ্গলবান্ধ জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি অধিগ্রহণকৃত ২ দশমিক ২৮৬ একর জমিতে নির্মিত ১৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনাগুলো তাৎক্ষণিক প্রকাশ্য নিলামের মাধ্যমে এক লাখ ৪৫ হাজার দশ টাকায় বিক্রি করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)