যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১২:৩৯ পিএম
কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।

শিশুর বাবা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তানজিম তাদের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে সাপের কামড়ে তার চিৎকার ও কান্নায় বাবা-মায়ের ঘুম ভেঙে যায়। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা। এ সময় বিছানার পাশে একটি বিষধর কালাচ সাপ দেখতে পান পরিবারের সদস্যরা।

নিহত শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, সাপে কামড়ানোর পর প্রথমে তানজিমকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনতেও কিছুটা দেরি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তিনি আরও জানান, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে বাড়িতে কিছু প্রাথমিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ের পর চিকিৎসা নিতে দেরি হওয়া এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

পরিবারের বরাত দিয়ে ওসি শাহিনুর রহমান জানান, প্রথমে শিশুটিকে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় ভোরে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)