যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী:

যশোরে সেরা হ্যাচারি মালিককে সম্মাননা ও কুইজ বিজয়ীরা পুরস্কৃত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৯:৫০ পিএম
যশোরে সেরা হ্যাচারি মালিককে সম্মাননা ও কুইজ বিজয়ীরা পুরস্কৃত

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা মৎস্য ভবনের অডিটোরিয়ামে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত ‘ন্যাশনাল ফিশ হ্যাচারি’র মালিক আমিনুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোর পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ী ১০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয়সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যশোরের মৎস্যখাত শুধু স্থানীয় অর্থনীতি নয়, বরং জাতীয় অর্থনীতি এবং প্রোটিনের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে এ অঞ্চলের রেণু-পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকরা তাঁদের আধুনিক প্রযুক্তি ও পরিশ্রমের মাধ্যমে সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের আজকের এই আয়োজন তরুণ প্রজন্মকে মৎস্যখাতের সম্ভাবনা সম্পর্কে সচেতন করতে বড় ভূমিকা রাখবে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আধুনিক কৃষি ও মৎস্য সম্পদের গুরুত্ব উপলব্ধি করে এবং ভবিষ্যতে গবেষণার মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন দেখে।

যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ডা. আব্দুল্লাহ, মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রায়হান হোসেন, জিলা স্কুলের শিক্ষক মনিরুজ্জামান, হ্যাচারি মালিক সাইফুজ্জামান মজু, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার, সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী সুমনসহ স্থানীয় মৎস্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)