যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় মৎস্যপক্ষের সমাপনী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৯:১৪ পিএম
পাইকগাছায় জাতীয় মৎস্যপক্ষের সমাপনী

খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা, সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক মো. বেল্লাল মোড়লের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক মৎস্য আড়ৎ পরিচালনার শর্তাবলি, মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ মৎস্য আহরণ ও টেকসই উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে জাতীয় মৎস্য পক্ষের তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)