যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় শিশুর অধিকার রক্ষায় সচেতনতামূলক সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৩:৪৭ পিএম
দেবহাটায় শিশুর অধিকার রক্ষায় সচেতনতামূলক সভা

‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধবিষয়ক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, জামায়াত নেতা জিয়াউর রহমান, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, প্রকল্পের এমঅ্যান্ডই স্পেশালিস্ট মো. শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমান, নিলাদ্রী বিশ্বাস, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন।

সভায় আয়োজকেরা বলেন, শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদের শ্রম থেকে বিরত রেখে শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং শিশুর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীকে একযোগে কাজ করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)