যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

মহেশপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০২:০৬ পিএম
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১১ বোতল সিরাপ (উইনক্যারেক্স) ও ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর মাঠের একটি কাঁচা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১১ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। সুবেদার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের শাহজাহানের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)