যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে তরুণদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৭:১৬ পিএম
ঝিনাইদহে তরুণদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝিনাইদহে তরুণদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী ও বৃক্ষপ্রেমী জহির রায়হান, সংগঠনের সভাপতি রিপন হোসেন, সাংবাদিক শাহজাহান নবীন প্রমুখ।

আয়োজকরা জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংগঠন 'কুমড়াবাড়িয়া স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন ’ সংগঠনের উদ্যোগে প্রথম দফায় সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে বলেও আয়োজকরা জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)