যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোট ৩৬ জনকে সদস্যপদ দিলো প্রেসক্লাব যশোর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১১:১৯ পিএম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১১:৫২ পিএম
মোট ৩৬ জনকে সদস্যপদ দিলো প্রেসক্লাব যশোর

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির সভা শনিবার (২৯ আগস্ট) বিকেলে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাব আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন।

নানা ধরনের আপত্তি ওঠায় সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গত ২৬ আগস্টের সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সদস্য পদের জন্য সুপারিশপ্রাপ্ত দুইজনের সদস্যপদ বাতিল করা হয়। একই সাথে কিছু সদস্য পদপ্রার্থীর পক্ষ থেকে জমা পড়া আবেদনপত্রগুলো নতুন করে রিভিউ করা হয়। পরে এদের মধ্যে থেকে দশজনকে নতুন করে সদস্যপদ প্রদান করা হয়।

এর ফলে দুই দফায় সর্বমোট ৩৬ জন সাংবাদিককে প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদান করলো আহ্বায়ক কমিটি। এছাড়া আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে একজন সাবেক সদস্যের সদস্যপদ ফেরত দেওয়া হয়।

সদস্যপদ প্রাপ্তরা হলেন- ১. শান্তনু ইসলাম সুমিত, প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক লোকসমাজ ২. ফরহাদ আলী, জেলা প্রতিনিধি ৭১ টিভি ৩. কবিরুল আলম দিপু, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক রানার ৪. মাসুদ রানা বাবু, স্টাফ রিপোর্টার, লোকসমাজ, ৫. আবুল কালাম আজাদ, ক্যামেরাপার্সন সময় টিভি ৬. শাহ মোস্তফা হাসমী সাজু, স্টাফ রিপোর্টার, দৈনিক সুবর্ণভূমি ৭. রাব্বি আল-আমিন, ক্যামেরাপার্সন ৭১ টিভি ৮. তহমিনা বিশ্বাস, স্টাফ রিপোর্টার, দৈনিক গ্রামের কাগজ ৯. রিপন হোসেন চঞ্চল, জেলা প্রতিনিধি, এখন টিভি ১০. রতন সরকার, ফটো সাংবাদিক দৈনিক নতুন সকালের বার্তা ১১. এজাজ উদ্দিন টিপু, সম্পাদক দৈনিক সুবর্ণভূমি ১২. স্বপ্না দেবনাথ, স্টাফ রিপোর্টার, দৈনিক গ্রামের কাগজ ১৩. প্রণব কুমার দাস, ডেপুটি এডিটর, দৈনিক রানার ১৪. আজিজুর রহমান মশিউর, জেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম ১৫. জিয়াউল হক, জেলা প্রতিনিধি, ইন্ডিপেনডেন্ট টিভি ১৬. আল মামুন শাওন, সম্পাদক, ওয়ান নিউজ বিডি ১৭. সালমান হাসান, যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক রানার ১৮. তামান্না ফারজানা খান চৌধুরী, জেলা প্রতিনিধি, এটিএন বাংলা ১৯. আসিফুল হাসান, স্টাফ রিপোর্টার লোকসমাজ ২০. নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, স্টাফ রিপোর্টার, গ্রামের কাগজ ২১. শাহারুল ইসলাম ফারদিন, স্টাফ রিপোর্টার, সুবর্ণভূমি ২২. মোহাম্মদ এম এ রাজা, সিনিয়র রিপোর্টার, দৈনিক সত্যপাঠ ২৩. তরিকুল ইসলাম তারেক, বিশেষ প্রতিবেদক, নতুন সকালের বার্তা ২৪. ইমরান হোসেন রাজ, ক্যামেরাপার্সন, চ্যানেল আই ২৫. এস এম আরিফ, স্টাফ রিপোর্টার, গ্রামের কাগজ ২৬. রায়হান সিদ্দিকী, জেলা প্রতিনিধি, টাইমস অব বাংলাদেশ ২৭. রোকনুজ্জামান রিপন, যশোর জেলা প্রতিনিধি এস এ টিভি ২৮. ইমরান হোসেন, ক্যামেরাপার্সন, চ্যানেল টুয়েন্টিফোর ২৯. কামরুজ্জামান মনি, জেলা প্রতিনিধি শেয়ারবিজ ও জাতীয় অর্থনীতি ৩০. জুবায়ের আহমেদ, জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি ৩১. রাহুল রায়, জেলা প্রতিনিধি, মাছরাঙা টিভি ৩২. শেখ শাহিনুর রহমান, সম্পাদনা সহকারী, সুবর্ণভূমি ৩৩. শরীফ খান, ক্যামেরাপার্সন, ইন্ডিপেনডেন্ট টিভি ৩৪. গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার, সুবর্ণভূমি ৩৫. আনোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, দৈনিক পাঞ্জেরী এবং ৩৬. আব্দুর রহমান, জেলা প্রতিনিধি, দৈনিক ঢাকা টাইমস।

এদিকে, আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে সাবেক সদস্য দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার সুলতান মাহামুদ রিপনের সদস্যপদ ফেরত দেওয়া হয়েছে।

সদস্যপদ পাওয়া সংবাদকর্মীদের রোববারের (৩০ আগস্ট) মধ্যে ক্লাব তহবিলে এককালীন নগদ তিন হাজার টাকা জমা দিয়ে রসিদ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় কোনো নতুন সদস্য ভোটার হতে পারবেন না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)