যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:১৮ পিএম
শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

Subornovumi ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি:

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যান। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। কারও আঘাত গুরুতর নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)