যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত শিক্ষকের

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪০ পিএম
বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত শিক্ষকের

Subornovumi সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন (৭৫)। ছবি:

ফজরের নামাজ আদায় করতে মসজিদের পথে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন (৭৫)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

স্থানীয়রা জানান, ফজরের আজানের পর শাহাদাত হোসেন নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির পাশের মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মসজিদে যাওয়ার পথে তার ছেলে রেজাউল ইসলাম সড়কের পাশে পড়ে থাকা মরদেহ দেখে প্রথমে চিনতে পারেননি। পরে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি তার বাবা শাহাদাত হোসেনের মরদেহ।

শাহাদাত হোসেন দীর্ঘদিন গাজীপুরের টঙ্গীর পার্শ্ববর্তী হারবাইদ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। স্থানীয়দের কাছে তিনি ধর্মপ্রাণ ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম দুর্ঘটনায় শাহাদাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)