কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রার কালিবাড়ি এলাকা থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি সুন্দরবনে অবমুক্ত।
ছবি:
খুলনার কয়রায় লোকালয়ে চলে আসা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে কালিবাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার হয়।
বন বিভাগ জানায়, স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী কালিবাড়ি এলাকায় একটি অজগর আটকা পড়ার খবর বন বিভাগকে জানান। খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করে।
পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে অজগরটি সংরক্ষিত সুন্দরবনের কালাবগী স্টেশন-সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়।
এ সময় নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আঃ ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধার করা অজগরটি কালাবগী স্টেশনের আওতাধীন সুন্দরবন এলাকায় অবমুক্ত করা হয়েছে।