যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৯ পিএম
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় তক্ষক কেনাবেচার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আকবর হোসেন ঢালী। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান।

আকবর হোসেন ঢালী উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর কয়রা গ্রামের মৃত আমির ঢালীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তক্ষক কেনাবেচার নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া কিংবা প্রতারণার সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। কারও সঙ্গে তার অর্থ লেনদেন হয়ে থাকলে এর সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা উচিত। কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।

এর আগে প্রকাশিত ওই প্রতিবেদনে তক্ষক কেনাবেচার নামে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে আকবর হোসেন, আমিরুলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভুক্তভোগীদের কেউ কেউ হোয়াটসঅ্যাপে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে বিভিন্ন ধাপে টাকা নেওয়ার অভিযোগ করেছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আকবর হোসেন আরও দাবি করেন, এ-সংক্রান্ত মামলার ভুক্তভোগী জাহিদুল ইসলামকে পরবর্তীতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি, সেখানে তাকে মারধর ও জীবননাশের হুমকি দিয়ে আকবর হোসেন ও আমিরুলের নাম বলতে বাধ্য করা হয়েছে। জাহিদুল ওই দুই ব্যক্তিকে চেনেন না বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আকবর হোসেন তাকে জড়িয়ে প্রকাশিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার প্রকৃত বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)