যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্ণাঢ্য আয়োজনে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুক্রবার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৭ পিএম
বর্ণাঢ্য আয়োজনে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুক্রবার

বর্ণাঢ্য আয়োজনে যশোরে উদযাপিত হতে যাচ্ছে 'ভগবান শ্রীকৃষ্ণের' জন্মাষ্টমী। আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার টাউন হল মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকেই টাউন হল মাঠে ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর শত কণ্ঠে গীতা পাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দেশ-জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন অনুষ্ঠিত হবে। পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। বিশেষ অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পৌর প্রশাসক রফিকুল হাসান।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের নেতৃত্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ইতোমধ্যে গত ২৮ আগস্ট বেজপাড়া পূজা সমিতি মন্দিরে গীতা পাঠ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন।

আয়োজকরা জানান, মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ির মাঠে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের তারিখ জন্মাষ্টমী মঞ্চ থেকে ঘোষণা করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ ধর্ম-বর্ণ নির্বিশেষে যশোরবাসীকে জন্মাষ্টমীর সব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের ভাষ্য, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও বাণী মানবতা, সাম্য, সম্প্রীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা বহন করে। সেই আদর্শকে সামনে রেখে বৃহত্তর সনাতনী ঐক্য ও আন্তঃসম্প্রদায় সম্প্রীতি জোরদারের প্রত্যয় নিয়েই এবারের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)