যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০২:২২ পিএম
বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা জাকারিয়া হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল বাশার, শিক্ষক মো. ইসমাইল হোসেন, মাওলানা হাসান আল মামুন, হেনা রানী মণ্ডল, রিয়াদ আব্দুল্লাহ ও শিক্ষার্থী কারিমা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মাওলানা জাকারিয়া হোসাইনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)