যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাকন হত্যার চার বছর পর পলাতক আসামি সানি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:২৭ পিএম
কাকন হত্যার চার বছর পর পলাতক আসামি সানি গ্রেপ্তার

যশোর শহরের বহুল আলোচিত খুন আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. সানিকে (২৬) গ্রেপ্তার করেছে যশোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে শহরের উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সানি শহরের বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় চাতাল-সংলগ্ন এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।

সিআইডি জানায়, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানে আব্দুর রহমান কাকনকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত কাকনের মা সুফিয়া বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ১৮ নভেম্বর মামলাটি কোতোয়ালি মডেল থানায় ৫২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরে মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করে। ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দের পর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

জবানবন্দিতে জিতু দাবি করেন, সানি, শফি ও সাদ্দাম মোল্লাসহ তারা কাকনকে ছুরিকাঘাত করে হত্যা করেন। সিআইডির ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে মামলার ঘটনার সঙ্গে সানির সরাসরি সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সানির অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির ফরওয়ার্ডিং প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সানিকে জেলহাজতে রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলেও প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে।

সানিকে বুধবার (২৬ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সেলিম রেজা তাকে জেলহাজতে রাখার আবেদন করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)