যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে দুই গাঁজাসেবীর কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:৪৮ পিএম
মেহেরপুরে দুই গাঁজাসেবীর কারাদণ্ড

মেহেরপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূবন চন্দ্র হালদার এই দণ্ডাদেশ দিয়ে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দণ্ডিতরা হলেন, মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম (২০) এবং গোভীপুর এলাকার মিম আলী (২২)।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সহকারী পরিচালক মোহা: রাসেল আহমেদের নেতৃত্বে সদর উপজেলার আমঝুপি, মিয়াপাড়া, গোভীপুর, বেড়পাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম (২০) এবং গোভীপুর এলাকার মিম আলীকে (২২) আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)