স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম রেজাকে (৫০) সোমবার দুপুরে আটক করে যশোরের ডিবি পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি সদর উপজেলার মাহিদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, গত ৩১ জুলাই শহরতলীর রামনগর ক্ষণিকা পিকনিক স্পট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী মিছিল হয়। ওই মিছিলে যারা ছিলেন তাদের মধ্যে শামীম রেজা অন্যতম।
এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলায় শামীম রেজা এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি।
গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরতলীর তফসীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।