স্টাফ রিপোর্টার
, যশোর
সাড়ে ৪৪ লাখ টাকা মূল্যের (৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা) দুটি সোনার বারসহ ময়ূর (৪২) নামে এক যুবককে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের দাইতলা থেকে তাকে আটক করা হয়।
আটক ময়ূর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের একটি বিশেষ দল যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজের কাছ থেকে ময়ূরকে আটক করে ১৯২ দশমিক ৪২ গ্রাম ওজনের দুইটি সোনার বার উদ্ধার করে। ওই সোনার বার দুটি ময়ূর ভারতে পাচারের জন্য যশোরের বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানানো হয়।