যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বাচ্চু’কে শোকজ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:৫৮ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বাচ্চু’কে শোকজ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’কে শোকজ করেছে সদর উপজেলা বিএনপি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাচ্চু মিয়াকে শোকজ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর বাচ্চু মিয়ার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, জমিজমা সংক্রান্ত বিরোধে মধ্যস্থতার নামে অর্থ আদায়, বোমাবাজি ও মাদক কারবারে প্রশ্রয়সহ বিভিন্ন অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি খোলাডাঙ্গা গ্রামের রুবির স্বামী সলেমান গাজীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই জমি দখলমুক্ত করে দেওয়ার কথা বলে রুবির কাছ থেকে ৪ লাখ টাকা নেন বাচ্চু মিয়া। তবে জমির বিরোধের সমাধান না করে বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখার অভিযোগ করেন রুবি।

পরবর্তীতে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুন রাতে রুবির বাড়িতে হামলার অভিযোগ ওঠে বাচ্চু মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় রুবি আদালতে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ বাচ্চু মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে বলে জানা গেছে।

এ ছাড়া মামলার সাক্ষী হওয়া স্থানীয় এক যুবককে অপহরণ, মারধর ও নির্যাতনের অভিযোগও ওঠে বাচ্চু মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে বিভিন্ন সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটানো হয়েছে। গত কোরবানির ঈদের দিন এমন একটি ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সদর উপজেলা বিএনপির নজরে আসে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাচ্চু মিয়াকে শোকজ করা হয়।

সদর উপজেলা বিএনপির এ সাংগঠনিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকায় দলের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)