যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:৩৪ পিএম
শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

Subornovumi সংগৃহীত ছবি:

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে গোয়ালে যান। এ সময় মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী মিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)