যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নারী অপহরণের চেষ্টা, ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:৫২ পিএম
মাগুরায় নারী অপহরণের চেষ্টা, ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টাকালে ভুয়া সিআইডি (CID) পরিচয়ধারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

আটক ব্যক্তিরা হলেন, মোছা. আসমা খাতুন, মো. হাসানুজ্জামান হাছান, মো. ওসমান গনি, সালমানসাহ, মো. ছাব্বির হোসেন, মো. সাকিব ও মো. আল আমিন হোসেন। তাদের বাড়ি মাগুরাসহ বিভিন্ন জেলায়।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় পুলিশের রাতের টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোহা মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার খবর পাওয়া যায়। বিষয়টি ডিউটি পার্টির ইনচার্জ এসআই আব্দুল মালেক পুলিশ সুপারকে জানান।

পরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। রাত ১টা ৫০ মিনিটের দিকে তিনি নাকোল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক ও ডিউটি পার্টির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এতে ওই নারীকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)