যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় সেনাসদস্যসহ ৫ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১১:৫৪ পিএম
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় সেনাসদস্যসহ ৫ জনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জেলার সদর, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নিহত হয়েছেন। গুরুতর আহত তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজীকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বুধবার বেলা ১১টার দিকে বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোহেল কাজী স্ত্রী তুলিকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন। এ সময় তারা কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়। গুরুতর আহত হন সোহেল।

নিহত তুলির মা নুরজাহান বেগম বলেন, তার মেয়ে ও জামাই বেড়াতে শৈলকুপা আমাদের বাড়িতে আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়। পরে আহত জামাইকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। সোহেল ছুটিতে বাড়িতে এসেছিলেন বলেও জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আহত সেনাসদস্য সোহেল কাজীকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে পুলিশ।

এদিকে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে অমরেন্দ্র নাথ গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে স্ত্রী মিনা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা জানান, স্বামী-স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধেরে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাজাহান জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। রাস্তা পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)