যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনার সোহরাওয়ার্দী কলেজে মিলাদুন্নবীর আলোচনা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১১:২৭ পিএম
খুলনার সোহরাওয়ার্দী কলেজে মিলাদুন্নবীর আলোচনা

পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট বুধবার সকালে শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান পাপুল।

প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনার আঞ্চলিক পরিচালক ড. শাহ আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, সহকারী অধ্যাপক এস কে এ এম আসাদউল্লাহ, আতাহারুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক ড. নাঈমুল ইসলাম, আইয়ুব আলী খান। নাত এ রাসুল পরিবেশন করেন ব্যবস্থাপনা বিভাগের বিবিএ অনার্স শেষ বর্ষের ছাত্র বুলবুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মনিরুল ইসলাম, কলেজে পরিচালনা পর্ষদের সদস্য শেখ জামাল উদ্দীন, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম মোজাহিদুল ইসলাম। কলেজের উন্নয়নসহ মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ড. নাইমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক শাহিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পাপুল বলেন, "হযরত মোহাম্মদ (সা:) ছিলেন একজন দার্শনিক, সমাজ সংস্কারক সর্বোপরি একজন মহান মানব, তার আদর্শ ধারন করেই মুসলিম উম্মাহ তার দিশা পাবে। নবীজির সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।"

প্রধান বক্তা তার বক্তৃতায় বলেন, "হযরত মোহাম্মদ (সাঃ) এর পারিবারিক জীবনদর্শন ও হযরত খাদিজা (রা) এর নবীর প্রতি যে অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল তা মানব জাতির পারিবারিক জীবন ব্যবস্থায় তথা মুসলিম উম্মাহর জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)